তামিল ২ যুবকের মৃত্যুতে মিয়ানমারের শোক  

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৯:৪০

মিয়ানমার শুক্রবার দুই তামিল যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। দেশটি দুই যুবকের হত্যাকাণ্ডের জন্য 'পিউ শ এইচটি' মিলিশিয়াকে দায়ী করেছে।  

মিয়ানমার সরকারের প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, আমরা পি মোহন ও আয়নারের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসঙ্গে তাদের ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই তামিল যুবককে গত ৫ জুলাই, স্থানীয় সময় দুপুর ১টার দিকে তামু শহরে ৪ নম্বর বেসিক এডুকেশন স্কুলের কাছে হত্যা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিউ শ এইচটির সদস্যরা  দুই ভারতীয় নাগরিক পি মোহন (২৮) এবং আয়নারকে নির্মমভাবে হত্যা করেছে। 

ইত্তেফাক/এসআর