ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘সাইকো’ ছবির পরিচালক অনন্য মামুনকে সামনে পেলে কান ধরে উঠবস করাবেন বলে মন্তব্য করেছেন ঈদের মুক্তির অপেক্ষায় থাকা 'দিন- দ্য ডে’ ছবির প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।
এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইত্তেফাক অনলাইনকে অনন্য মামুন বলেন, ‘আমি তো অনন্ত জলিলের কোনো বেতনভূক্ত কর্মচারী না যে উনি আমাকে কান ধরে ওঠবস করাবেন! তিনি কেনো আমাকে এভাবে বলবেন? আমি সব জয়গায় বলেছি- আপনার ঈদের তিনটি সিনেমা দেখুন এরপর মন্তব্য করুন।’
এর আগে একটি টকশোতে অনন্ত জলিল বলেন, ‘অনন্য মামুন কোনো ডিরেক্টরই না। তাকে নিয়ে সমালোচনা করার যোগ্যতাই রাখেন না। তাই সামনে পেলে এই কান ধরে উঠবস করাবেন।’
ওই টকশোতে জলিল আরও বলেন, মামুনকে তিনি ডিরেক্টর বানিয়েছেন। তার টাকায় ফি দিয়ে পরিচালক হিসেবে নাম নিবন্ধন করতে পেড়েছেন মামুন। আর মামুনকে তিনি ডিরেক্টর মনেই করেন না। ডিরেক্টর হিসেবে তাকে কোন মার্কস দিতে চান না।
উল্লেখ, অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত 'মোস্ট ওয়েলকাম' ছবির পরিচালক ছিলেন অনন্য মামুন। সেই ছবির মাধ্যমেই প্রধান পরিচালক হিসেবে অভিষেক হয় তার। ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। এরপর নানা কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

অনন্য মামুনকে কান ধরে উঠবস করাতে চাইলেন অনন্ত জলিল