উইম্বলডন ফাইনালে জোকোভিচ

আপডেট : ১০ জুলাই ২০২২, ১২:৩২

টানা দ্বিতীয়বারের মত উইম্বলডন টেনিসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ।

গতরাতে টুর্নামেন্টের সেমিফাইনালে জকোভিচ ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন নবম বাছাই ব্রিটিশ তারকা ক্যামেরন নরিকে।

প্রথম সেট হারলেও, পরের তিন সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ। ক্যারিয়ারে ৩২বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন জকোভিচ। যা উন্মুক্ত যুগে পুরুষদের এককে সর্বোচ্চ।

ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ অবাছাই অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। আগামীকাল কিরগিওসের বিপক্ষে খেলতে নামবেন জকোভিচ।

ফাইনাল জিততেই পারলেই ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জকোভিচ। যার মাধ্যমে ফলে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে টপকে যাবেন জকোভিচ।

২০টি গ্র্যান্ড স্ল্যাম আছে ফেদেরার। সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম স্পেনের রাফায়াল নাদালের।

ইত্তেফাক/এমআর