ভক্তদের জন্য সুখবর, দেখা করে উপহার দেবেন সাকিব

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩:০৭

ভক্তদের ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান তিনি।

ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সাকিব নিজো উন্মুখ হয়ে আছেন, শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!

সাকিবের সেই পোস্টে অংশগ্রহণ করার শেষ সময় আগামী ১৭ জুলাই, বিকাল ৫টা।

ইত্তেফাক/এসজেড