এফডিসিতে কোরবানির কী অবস্থা, জানতে চাইলেন পরীমণি

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৪:১৮

২০১৬ সাল থেকে প্রতিবছর এফডিসিতে একাধিক কোরবানি দিয়েছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল শিল্পীদের জন্য সবশেষ ঈদে (গত বছর) ৬টি গরু কোরবানি দিয়েছিলেন তিনি। এবার তিনি কোরনানি দেননি। গত বৃহস্পতিবার পরীমণির স্বামী ইত্তেফাক অনলাইকে জানিয়েছিলেন  অন্তঃসত্ত্বা থাকায় শারীরিক অবস্থার কারণেই এফডিসিতে কোরবানি দিতে পারেন নি এই নায়িকা।

রবিবার (১০ জুলাই) দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীমণি জানতে চান, ‘কোরবানির কি অবস্থা? মানে বিএফডিসির।’

শরিফুল রাজ-পরীমণি

পরীর স্ট্যাটাসটি নেটিজেনদের নজরে এসেছে। একজন লিখেছেন, ‘এবার আপনিও নেই, এফডিসিতে কোরবানিও নেই। নির্বাচন শেষ।’

আরেকজন লিখেছেন, আজ পরী নেই বলে পুরো এফডিসি ফাঁকা, আজ পরী নেই বলে সবার মন করে খাঁ খাঁ।

অন্যজন লেখেন, ‘বিএফডিসি এবার নিজেই কোরবানি হয়ে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘বিএফডিসি আইসিইউতে আছে।’

পরীমণি। ছবি: সংগৃহীত

প্রত্যাশা ব্যক্ত করে অন্যজন লেখেন, ‘আপনার (পরী) এই মহৎ কাজটা বন্ধ করা উচিত হয় নাই আপু। অনেক মানুষের ঈদের আনন্দ মাটি হয়েছে। অনেক লোকজন আপনার আশায় থাকত। প্রতিবার তারা আপনার জন্য সকাল থেকে বসে থাকত। আল্লাহ ভরসা, পরেরবার ইনশাআল্লাহ আপনি আবার সবাইকে নিয়ে কোরবানি দিবেন।’

প্রসঙ্গত, অনাগত সন্তানের অপেক্ষায় দিন কাটাচ্ছেন পরী। শুটিং থেকেও অনেকটা দূরে তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই রাজ-পরীর ঘরে আসবে প্রথম সন্তান।

ইত্তেফাক/বিএএফ