স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৫:৪০

স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে নাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদের দিন (১০ জুলাই) সকালে ভোলা শহরতলীর আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাহিদ ওই গ্রামের শাহে আলমের ছেলে। এ ঘটনায় পুলিশ রায়হান নামে একজনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়হান ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁচাতে রায়হানের স্ত্রী দৌড়ে নাহিদদের বাসার সামনে চলে যায়। নাহিদ এগিয়ে এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় রায়হানের হাতে থাকা বটি দিয়ে নাহিদের ঘাড়ে কোপ দেন। স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার মৃত্যু হয়। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, রায়হানকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

ইত্তেফাক/ইউবি