আউটফিল্ড ভেজা থাকায় গায়ানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যে শুরু হতে যাওয়া ওয়ানডে ম্যাচের টস করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আম্পায়াররা ফের মাঠ পরিদর্শন করবেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলি খান এক টুইটে জানিয়েছেন, পিচ এখনো বেশ ভেজা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
Pleasure to meet Sir Richie Richardson, the pitch a bit sticky & it’s drying out. Inspection 9 am local time. #WIvBAN pic.twitter.com/DRV1ZfCcCD
— Athar Ali Khan (@AtharAliKhan97) July 10, 2022
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, ব্রোকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কিমো পউল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসাইন, ওভেড ম্যাককয় ও ওয়ালশ।
