জাকের পার্টির ঈদ জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

আপডেট : ১০ জুলাই ২০২২, ২০:২০

জাকের পার্টির উদ্যোগে নারায়ণগঞ্জে রবিবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল এ জামাতে নামাজ আদায় করেন।

দেশের বিভিন্ন স্থান থেকে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং শান্তিকামী মুসলমান এ জামাতে শরিক হন।

নামাজ শেষে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার অব্যাহত কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। 

পরবর্তীতে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের রওজা শরীফ যিয়ারত করা হয়।

ইত্তেফাক/ইউবি