মুক্তাগাছায় কোরবানির মাংস গেল ১৪১০ পরিবারে

আপডেট : ১০ জুলাই ২০২২, ২২:৪০

ঈদুল আজহা উপলক্ষে মুক্তাগাছায় কোরবানির মাংস পাঠানো হয়েছে ১৪১০টি পরিবারে। পৌর শহরের ঈশ্বরগ্রামে কোরবানির মাংস সামাজিক ভাগের প্রথা চলে আসছে দীর্ঘদিন ধরে।

প্রতি বছরের মতো রবিবার ঈদের নামাজের পর পশু জবাই শেষে বিকেল পর্যন্ত স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমে মাংস ভাগ করা হয়।

পৌরসভার কাউন্সিলর মির্জা আবুল কালাম জানান, কোরবানির মাংস ধনী-গরিব সবার মধ্যে পরিবেশনের জন্য তিন ভাগের এক ভাগ মসজিদ চত্বরে রাখা হয়। এরপর সমপরিমাণ ভাগ করে সমাজভুক্ত ১৪১০ পরিবারের প্রত্যেকের বাড়িতে পাঠানো হয়।

মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান জানান, কোরবানির মাংস ভাগাভাগিতে এত বড় সমাজ মনে হয় আর নাই। 

 

ইত্তেফাক/ইউবি