মাদারগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুলছাত্র নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১০ জুন ২০১৯, ১৪:১০

মোটরসাইকেলের চাপায় ১ম শ্রেণীর ছাত্র আশফাক মাহমুদ আবিদ (৮) নিহত হওয়া ও ঘাতক চালককে ফাঁসির দাবিতে জামালপুরের মাদারগঞ্জ সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাদারগঞ্জ মড়েল থানার পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রায় ১ কিলোমিটার জুড়ে এই মানববন্ধনে এলাকাবাসী ও স্থানীয় কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ  নেন।

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় মদ আটক

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, গুনারীতলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, নিহত আবিরের স্বজন জিয়াউল হক,আব্দুল্লাহ আল মামুন। বক্তারা অবিলম্বে ঘাতক চালককে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে মাদারগঞ্জ পৌর এলাকার বীর গোপালপুর মোড়ে তীব্র গতির তিনটি মোটরসাইকেল রেস খেলার সময় বাড়ির সামনেই চাকায় পিষ্ট হয়ে আশফাক মাহমুদ আবিদ নিহত হয়।

ইত্তেফাক/এমআরএম