দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতিমুক্ত সরকার। এ সরকারের সময়ে কেউ দুর্নীতি করে পার পাবে না।’
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সোমবার (১১ জুলাই) সমাজের অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঈদের ছুটিতে বাড়ি এসে প্রাণ হারালেন পুলিশ সদস্য