ঈদ-উল-আজহা উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা ও জার্মানির মেসুত ওজিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে বেনজেমা লিখেন, ‘সকলকে ঈদ মোবারক। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)।’
ঈদ মোবারক লেখা একটি ছবি আপলোড করে ওজিল লিখেছেন, ‘বিশ্বে সকল মুসলিমদের জানাই ঈদের শুভেচ্ছা।’
