ঈদের দিন বন্যার্তদের বাড়ি গিয়ে কোরবানির মাংস ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
রবিবার (১০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ী, সৈয়দপুরসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী এবং আশপাশের এলাকাগুলোর বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
কোরবানির মাংসের পাশাপাশি খাদ্যসামগ্রী হিসেবে পোলাওর চাল, তেল, পেয়াজ, মাংসের মশলা, সেমাই, চিনি ও গুড়া দুধ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
