রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় নামাজ আদায় করেন তিনি।
ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরা ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
