টাঙ্গাইলে বাসের ধাক্কায় খালা-ভাগনি নিহত

আপডেট : ১২ জুলাই ২০২২, ১৮:৪৯

টাঙ্গাইলে বাসের ধাক্কায় খালা-ভাগনি নিহত হয়েছে।মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খালা মৌসুমি বেগম নাটোরের নলডাঙ্গা থানার কাঠুয়াজারি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। ভাগনি রিয়া মনি জামালপুর জেলার টেংকিমারি গ্রামের রেজাউলের মেয়ে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই নবিন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস এলেঙ্গা থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খালা মোসুমী ও তার ভাগ্নি রিয়া মনি নিহত হয়। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ইত্তেফাক/ইউবি