চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় ৫ নম্বর ব্রিজের নিচে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১টায় এই ঘটনাটি ঘটে।
পানিতে মারা যাওয়া শিশুরা হলো-বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার লিজার কলোনির মো. মনির হোসেনের পুত্র মো. শামিম (১০) ও একই কলোনির মো. আয়ুব আলীর পুত্র রবিউল ইসলাম (৭)।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান জানান, শিশু দু’টি খেলা করার সময় দুর্ঘটনাবশত খালের পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে বেলা দেড়টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
