গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সফরসঙ্গী হিসেবে মন্ত্রীর সহধর্মিণী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদসহ '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়ার সাবেক পৌর মেয়র মো. ইলিয়াছ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
