কাহালুতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১০ জুন ২০১৯, ১৬:৪৩

বগুড়া-সান্তাহার সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। জানা গেছে নিহতের নাম আলম (২৮)। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন এলাকায়  গ্লাস কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আলম শেকাহার বাসস্ট্যান্ড থেকে তার স্ত্রী চায়নাকে মোটরসাইকেলে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথে উক্ত স্থানে পৌছামাত্রই সান্তাহার থেকে আসা একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট,১৪-৬৯০৬) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত আলম কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের চক বরুনা গ্রামের ছফির উদ্দিনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নিয়েছে। 

আরও পড়ুন: ইন্দুরকানী‌তে স্কুলছাত্র সালাউ‌দ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় নিহত আলমের স্ত্রী চায়না আহত হয়েছেন।


ইত্তেফাক/নূহু