নাটোর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৯, ১৬:৫১

নাটোর জেলা কারাগারে মাদক মামলার আসামি এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই ব্যক্তির নাম মেরাজুল ইসলাম মুক্তা। সে কানাইখালি মহল্লার সিদ্দিকুর রহমান গুল্লু মুহুরীর ছেলে।

নাটোর জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক জানান, মাদক মামলার আসামি মাদকাসক্ত মুক্তা নামে এক হাজতি রবিবার সন্ধ্যায় বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন: কাহালুতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মাহবুবুর রহমান জানান, ময়না তদন্ত শেষে ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। ঢাকা থেকে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/নূহু