প্রতিবেশীদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নড়াইলের কালিয়ায় নদীতে ডুবে কালু শেখ (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরীঘাটে ঘটেছে ওই মৃত্যুর ঘটনা। তিনি উপজেলার বেন্দা গ্রামের মালেক শেখের ছেলে।
আরও পড়ুন: নড়াইলে হোমিওপ্যাথি কলেজের নৈশপ্রহরীর লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালু তার প্রতিবেশী বন্ধুদের সঙ্গে মাছ ধরতে ওই নদীতে নামেন। একসময় অধিক মাছের আশায় সাঁতরে তারা নদীর অপর পাড়ে যেতে থাকেন। এ সময় স্রোতের টানে কালু বারইপাড়া ফেরীঘাটের পল্টুনের নিচে তলিয়ে যান। নদীগর্ভে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু
