১০৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৩ জুলাই ২০২২, ২২:০৪

প্রথম ওয়ানডেতে বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে প্রায় দেড়শ রান যোগ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে আজ দ্বিতীয় ম্যাচে আর সেই ভুল করেননি আফিফ-মাহমুদউল্লাহরা। দুর্দান্ত ফিল্ডিং ও মিরাজ-নাসুমদের স্পিন ঘূর্ণিতে মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। জয়ের জন্য সফরকারীদের করতে হবে ১০৯ রান।

৮ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। ৩.৬২ ইকোনোমিতে একটি মেডেনও রয়েছে। তবে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার কাজটি করেন নাসুম আহমেদ। ১০ ওভার বল করে ৪ মেডেনসহ ১.৯০ ইকোনোমিতে মাত্র ১৯ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন তিনি। তার শিকার শাই হোপ, শামরাহ ব্রুকস ও নিকোলাস পুরান।

এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন। অন্যটি রানআউট। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থাকেন কিমো পল। বাকিদের মধ্যে শাই হোপ ১৮, কাইল মায়ার্স ১৭, রোভম্যান পাওয়েল ১৩ ও ব্রেন্ডন কিং ১১ রান করেন।

আজকের ম্যাচটি জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতা হয়ে যাবে তামিম বাহিনীর। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে টানা ১০ ওয়ানডেতে হারানোর রেকর্ডও গড়া হবে।

ইত্তেফাক/টিএ/ইআ