লন্ডনের পর মুম্বাইয়ে সোনমের বেবি শাওয়ার, নিমন্ত্রিত কারা?

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:৪৩

কপুর পরিবারে এখন খুশির হাওয়া। পরিবারে নতুন সদস্য আসছে। বড় মেয়ে মা হতে চলছেন। নতুন অতিথির অপেক্ষায় সোনম কাপুর ও তার পরিবার। কিছুদিন আগে লন্ডনে জমজমাট আয়োজনে উদ্‌যাপন হয়েছিল বেবি শাওয়ার অনুষ্ঠান। লন্ডনের পর এবার মুম্বাইয়েও আয়োজন করা হয়েছে সোনম কপুরের বেবি শাওয়ার। 

মুম্বাইয়ে বড় করে নায়িকার বেবি শাওয়ার অনুষ্ঠান আয়োজন করেছে কাপুর পরিবার। অতিথিদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে নিমন্ত্রণপত্র। শোনা যাচ্ছে কাপুর ম্যানসন নয়, সোনমের খালার বাড়িতে হবে অনুষ্ঠান। নিমন্ত্রিতদের কাছে পৌঁছে গেছে কার্ডও।

অতিথিদের তালিকায় রয়েছেন বলিপাড়ার একের পর এক বড় নাম।

উপস্থিত থাকবেন রানি মুখোপাধ্যায়, কারশিমা কাপুর, করিনা কাপুর, আলিয়া ভাট, মালাইকা অরোরা, মাসাবা গুপ্ত, অমৃতা অরোরা, জাহ্নবি কাপুর, খুশি কাপুর-সহ আরও অনেকে। ১৭ জুলাই বান্দ্রায় হবে এ অনুষ্ঠান।

স্বামীর সঙ্গে সোনম।

কখনও স্বামীর সঙ্গে গানের কনসার্টে কখনও আবার জিমে, গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত পরতে পরতে উপভোগ করছেন নায়িকা। সেই ঝলকই বার বার ফ্রেমবন্দি হয়েছে। স্ত্রীকে এক মুহূর্তও চোখের আড়াল করছেন না আনন্দও। এখন শুধুই সন্তানকে কোলে নেওয়ার অপেক্ষা।

ইত্তেফাক/এসজেড