রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (৯ জুন) দিবাগত রাত ২টা ১০ মিনিটে মেডিসিন বিভাগের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় কামরুউদ্দিনের (৬৬) মৃত্যু হয়।
রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, নগরীর ২৭ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার (রেলওয়ে পশ্চিম পাড়া) বাসিন্দা মৃত আমির উদ্দিনের ছেলে কয়েদি কামরুউদ্দিন মাদকাসক্ত ছিল। গত ২৭ মে অসুস্থ বোধ করলে তাকে রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রিজন সেলে ভর্তি করানো হয়।
আরও পড়ুন: বিএনপি নেতাদের উচিত খালেদাকে শিষ্টাচার শেখানো: তথ্যমন্ত্রী
সেখানে প্রায় ১৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/অনি
