কিশোরগঞ্জ জেলার কলাপাড়া গ্রামের ছেলে চিত্রনায়ক সাইমন সাদিক। এবার সেই গ্রামে সংবর্ধিত হলেন তিনি। মানবাধিকার নাট্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জানানো হয় এই সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানে সাইমন সাদিক বলেন, ‘ধৈর্য ও একাগ্রতা মানুষের বড় শিল্প। যার ধৈর্য নেই, কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা নেই সে সংস্কৃতিবান হতে পারে না। আমাকে চলচ্চিত্র শিল্পী বলা হয়। কিন্তু আমি শিল্পী হওয়ার চেয়ে আগে মানুষ হওয়ার চেষ্টা করছি। কারণ আমি বিশ্বাস করি, ভালো শিল্পী হতে হলে আগে ভালো মানুষ হতে হবে।’
মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি মো. হারুন আল-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাহমুদ পারভেজ, চলচ্চিত্র প্রদর্শক বাদল রহমান, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বাদল রহমান, ছড়াকার, মুক্তিযুদ্ধ ও লোকসংস্কৃতি গবেষক জাহাঙ্গীর আলম জাহান,সাংবাদিক ও সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

‘হোটেল নিরিবিলি’তে শবনম ফারিয়া সঙ্গে ফারহান