মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের ফাঁড়ি বাগান সাতছড়ি চা বাগানের মিটিংঙ্গা টিলা থেকে সোমবার সকালে ১৪ হাজার ৭২ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে বিজিবি। ৫৫ বিজিবি হবিগঞ্জ এ অভিযান চালায়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশীদ পিএসসি জানান, সোমবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সাতছড়ি বিওপির নায়েক সুবেদার মীর্জা রাশেদুল আলমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সাতছড়ি চা বাগানের ৫ নং বিভাগের মিটিংঙ্গা টিলা নামক স্থানে ৫৪টি বস্তা ভর্তি ভারতীয় চা পাতা আটক করে।
আরও পড়ুন: সাভারে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
চা পাতাগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। তবে পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি ।
ইত্তেফাক/নূহু
