আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস ও ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের শেষে বাংলাদেশে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এর উদ্বোধন হতে যাচ্ছে।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড ইন্টারকন্টিনেন্টাল এবং হলিডে ইন হোটেলগুলির মাধ্যমে ঢাকায় যাত্রা শুরু করেছে। ক্রাউন প্লাজা ঢাকা গুলশান-এ আইএইচ হোটেলস অ্যান্ড রিসোর্টস তৃতীয় হোটেলে হিসেবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর দক্ষিণ-পশ্চিম এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুদীপ জৈন বলেন, ‘আমরা ঢাকায় আমাদের প্রিমিয়াম ব্র্যান্ড ক্রাউন প্লাজার উপস্থিতি সম্প্রসারণের জন্য ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সঙ্গে অংশীদার হতে পেরে আনন্দিত। আমরা হোটেলটির দুর্দান্ত সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী। এই চুক্তি দক্ষিণ-পশ্চিম এশিয়ার মূল বাজারে আমাদের মূল ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে।’
ডোরিন গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর তানজির আলম সিদ্দিকি বলেন, ‘বিশ্বস্ত হস্পিটালিটি ব্র্যান্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলস অ্যান্ড রিসোর্টের সঙ্গে সংযুক্ত হতে পেরে গর্বিত। একটি রূপান্তর প্রক্রিয়া অনুসরণ করে হোটেলটি আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস পরিবারের অংশ হয়ে উঠবে।
