ললিত মোদীর প্রেমে ভাসছেন সুস্মিতা সেন! 

আপডেট : ১৪ জুলাই ২০২২, ২৩:৪৯

বিয়ে করলেন সুস্মিতা সেন? বৃহস্পতিবার প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে ললিত মোদীর ঘনিষ্ঠ ছবি এবং ক্যাপশান দেখে প্রায় সমস্বরে এই প্রশ্নটাই করে বসেছিলেন নেটিজেনরা।

সুস্মিতার সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী লেখেন, 'আমার অর্ধাঙ্গিনী'। 

আচমকা এমন খবরে স্তম্ভিত নেটপাড়া। সকলেরই প্রশ্ন শেষপর্যন্ত ললিত মোদীকে বিয়ে করলেন সুস্মিতা? পরে অবশ্য বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। ফের লেখেন তারা বিয়ে করেননি। নতুন জীবনের শুরু করেছেন মাত্র।

গত মাসেই রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন বঙ্গ ললনা সুস্মিতা। জানিয়েছিলেন, বন্ধুত্ব দিয়েই তাদের সম্পর্কের শুরু হয়েছিল, তারা চিরকাল বন্ধু থাকবেন। টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু হয়েছিল ললিত মোদীর হাত ধরেই। আইপিএল-এর জনক বলা হয় তাকে। যদিও পরবর্তীকালে দূর্নীতির অভিযোগ ওঠে ললিত মোদীর বিরুদ্ধে। টাকা তছরুপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তদন্ত শুরুর পরই দেশ ছাড়েন ললিত মোদী। তারপর থেকে লন্ডনেই রয়েছেন তিনি।

ইত্তেফাক/এএইচপি