একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী এবাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন। তার মেয়ে বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।
১৯৩৬ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন কাজী এবাদুল হক। তিনি ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৫৪-৫৫ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন।
