আড়াইহাজারে বিয়ের কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৪:০২

বিয়ের কথা বলে গ্রামের এক নারীকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক রফিকুল ইসলাম (২৩)। আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় ৯ জুলাই সন্ধ্যা ৭ টার পর এ ঘটনা ঘটে। ধর্ষণে সহযোতিতা করেছে তার কয়েকজন সঙ্গী। শেষ পর্যন্ত বিয়ে করবে না বলে অস্বীকার করায় ক্ষতিগ্রস্ত তরুণী তার বাবা-মাকে নিয়ে আড়াইহাজার থানার শরণাপন্ন হন।

আড়াইহাজার থানার ওসি মো. আজিজুল হক হাওলাদার জানান, তরুণীটি অভিযোগে জানিয়েছেন, ধর্ষণকারী রফিকুল ইসলাম তার প্রেমিক। পাশাপাশি তাদের বসবাস। সে মোল্লাপাড়ার ইয়াছিন মিয়ার ছেলে। বিয়ের কথা বলে রফিকুল তরুণীটিকে আরও অনেক যায়গায় ঘুরতে নিয়ে গেছে। এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।

সর্বশেষ গত ৯ জুলাই রফিক ওই তরুণীকে সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে ঘুরতে যায়। নয়াপাড়ার জনৈক ইদ্রিসের পুকুরপাড়ে নিয়ে যুবকটি ফের বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করতে চাইলে তরুণী অস্বীকার করে। এ সময় প্রেমিক রফিকুল তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে প্রতিশ্রুতি দেয়, ১৩ জুলাই তাকে বিয়ে করবে। নির্ধারিত দিনে রফিকুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। 

ওসি আরও জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/কেকে