রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৭:০২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৫ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে ২৭৯টি ইয়াবা, দুই গ্রাম হেরোইন ও চার কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

ইত্তেফাক/এমএএম