সাতক্ষীরায় মাদকসহ মাদক কারবারি গ্রেফতার  

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৬:৪৮

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩’শ ৮২ বোতল ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬। শুক্রবার (১৫ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার মাদক কারবারি, গোলাম মোস্তফা (৬০) ভাড়–খালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। 

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সদর থানাধীন ঘোনা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফা কে ৩’শ ৮২ বাতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। 

তিনি বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।  

 

ইত্তেফাক/এআই