ইউক্রেনে হামলা বাড়াতে রাশিয়ার নির্দেশ 

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৭:১৪

ইউক্রেনে অবস্থানরত রুশ সামরিক ইউনিটগুলোকে তাদের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। পূর্ব ইউক্রেন ও রাশিয়া নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলে হামলা প্রতিরোধ করতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। শনিবার (১৬ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেন এই তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, শোইগু সমস্ত অভিযানরত এলাকায় ইউনিটগুলোর তৎপরতা আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৪৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

ইত্তেফাক/এসআর