‘শেখ হাসিনার জন্যই মানবতাবিরোধী অপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচার সম্ভব হয়েছে’

আপডেট : ১৬ জুলাই ২০২২, ২০:৪৯

শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার তো দূরের কথা, বঙ্গবন্ধু হত্যার বিচারই হতো না। একমাত্র শেখ হাসিনার সাহসিকতার কারণেই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণে মানবতাবিরোধী অপরাধ-বঙ্গবন্ধু হত্যার বিচার সম্ভব হয়েছে।

শনিবার (১৬ জুলাই) শরীয়তপুরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।   

তিনি বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক অর্থনৈতিক সব সূচকেই এখন বিশ্বের জন্য অনুকরণীয় দেশে পরিণত হয়েছে।

ছাত্রলীগের এই সাবেক নেতা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পদ্মা সেতু আমাদের মর্যাদার প্রতীক, সক্ষমতার ও সাহসিকতার প্রতীক। এর সফল নায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উন্নয়নের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়েছেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি জেলা,উপজেলা,পৌরসভা ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম