প্রখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে এনটিভিতে সোমরার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’।
হাসান রেজাউলের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, শেলী আহসান, অবিদ রেহান, ফাতিমা আক্তার আদিবা, সাজু খাদেম প্রমুখ।
গল্পে দেখা যাবে, পুরান ঢাকার ভাড়া বাসাটা এই মাসেই ছেড়ে দিতে হবে শামীম সাহেবের। বাসায় থাকে তার স্ত্রী জাহানারা, ছোট মেয়ে শিউলি আর ছোট ছেলে রুমী। বছরখানেক আগেও এই পরিবারে আরও তিনজন ছিল। বড় ছেলে ইমতিয়াজ তার স্ত্রী বৃষ্টি ও ফুটফুটে মেয়ে আলিয়াকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল ছোট্ট একটা ঝগড়ার কারণে। তবে ঝগড়াটা ছিল আসলে বাহানা!
