আগামীকাল দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। গুণী এই মানুষটির প্রয়াণ দিবস উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল আই ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করছে। এর মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদ নির্মিত ৩টি অনবদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি। সেই তালিকায় থাকা ‘আমার আছে জল’ সিনেমাটি প্রচারিত হয়েছে গতকাল।
আজ প্রচারিত হবে ‘শ্রাবণ মেঘের দিন’ এবং আগামীকাল থাকছে ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমাটি। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিগুলো দেখানো হচ্ছে প্রতিদিন বিকেল ৩টা ০৫ মিনিটে। এছাড়া আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, প্রান্তী, রানা ও তৃষা। দুপুর ১২টা ৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘তারকাকথন’-এর একটি বিশেষ পর্ব।
এছাড়াও আরও বিশেষ আয়োজনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে ৩টি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে শহীদুল আলম সাচ্চুর প্রযোজনায় হুমায়ূননামা, আকা রেজা গালিবের প্রযোজনায় ও কারিগর এবং রবিন খানের প্রযোজনায় সিনেমার হুমায়ূন।

লাস ভেগাসে বিয়ে করলেন জেনিফার-বেন