তীব্র তাপদাহে রাজারহাটের জনজীবন বিপর্যস্ত  

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৮:০০

কুড়িগ্রামের রাজারহাট গত দুই সপ্তাহ ধরে চলছে প্রচণ্ড তাপদাহ। বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রৌদ্রের তাপে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য লোকজন গাছের নীচে বসে অলস সময় কাটাচ্ছেন। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন শিশু-কিশোরসহ, বৃদ্ধরা। অন্যান্য রোগীর সংখ্যাও বাড়ছে। কৃষকরা কাজ করতে না পেরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।  

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাট দিনের বেলায় অনেকটাই ফাঁকা থাকছে। কর্মজীবী ও দিনমজুররা মাঠে কাজ করতে পারছেন না। এতে করে জমির মালিকরাও পড়ছেন বিপাকে। 

তরুণ কৃষক সাহিন ব্যাপারী  লাভলু মিয়া, ফিরোজ মাহমুদ জানান, এখন পাট কাটার সময়, কিন্তু শ্রমিক না পাওয়ায় জমির পাট কাটার সময় হচ্ছে না। এতে পাট কাটা নিয়ে চিন্তায় আছি। পাট গাছ শুকিয়ে যাচ্ছে। 

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জানান, রৌদ্রের তাপ ও প্রচণ্ড গরমে  জ্বর সর্দি কিছুটা বাড়লেও হাসপাতালে রোগীরা সেবা নিয়ে যাচ্ছেন।

ইত্তেফাক/এআই