জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৩২) নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জয়নাল আবেদীন উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বাবু মোল্লা হাজীবাড়ী নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও জামালপুর সদর উপজেলার চরশি খলিফা পাড়া গ্রামের মৃত অমেজ আলীর ছেলে।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বাবু মোল্লা হাজীবাডী নূরানি ও হাফিজিয়া মাদরাসায় সোমবার দিবাগত রাতে তৃতীয় শ্রেণির (১৪) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করে শিক্ষক জয়নাল আবেদীন। বিষয়টি এলাকায় জানাজানি হলে শিক্ষক জয়নাল আবেদীনকে আটকে রেখে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযুক্ত জয়নাল আবেদীনকে আটক করে থানা নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর দাদা বাদী হয়ে থানায় মামলা করেন।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন