চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মঙ্গলচাঁদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম কুতুব উদ্দীন (২৩)। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিদাঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে।
নিহতের চাচাত ভাই মো. জামাল উদ্দীন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, যেহেতু কুতুবের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই হাসপাতালে নিহতের ময়নাতদন্ত না করে লাশ যেন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মো. সৈয়দ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যে বাড়িতে ঘটনা ঘটেছে ওই বাড়ির মালিক বাশখালী উপজেলার লোক ও এ এলাকার সাবেক এক ইউপি সদস্যের মেয়ের জামাতা। তিনি এ এলাকায় জায়গা ক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
