জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান আলী (৩৫)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আটাপাড়া রেল গেটের ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নওশাদ আলী জানান, সে নেশা খেয়ে রেল লাইনের ওপর ঘোরাঘুরি করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আটাপাড়া রেলগেট অতিক্রম করে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
