সিকৃবিতে আলোকচিত্র প্রদর্শনীর বিজয়ী ঘোষণা

আপডেট : ২১ জুলাই ২০২২, ১৮:২৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ৪র্থ অন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে ৩জন বিজয়ীর নাম ঘোষিত হয়। এতে জাকিয়া ফাতেমা বিথী ১ম, মালিহা মুবাশ্বিরা ২য় ও তামজিদ আহমেদ মাশুক ৩য় স্থান অধিকার করেছেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার উপস্থিত ছিলেন। তিনি বলেন, ফটোগ্রাফিক সোসাইটির এমন আয়োজন প্রশংসার দাবিদার। তাদের যেকোনো ধরনের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া রব্বানী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আকাশ রায় সঞ্চালনা করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মোস্তফা সামছুজ্জামান, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, অধ্যাপক ড. জসীম উদ্দীন, অধ্যাপক ড.মো. আলমগীর হোসেন, ড. তরিকুল ইসলাম, ড. মো. মাহফুজুর রব, কৃষিবিদ ড. ফখর উদ্দীন, ফয়েজ আহমেদ, জুরি সদস্য মো. রাফায়েত হক খান প্রমুখ। 

উল্লেখ্য, মঙ্গলবার আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৩দিনের প্রদর্শনী শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। 

ইত্তেফাক/এআই