সারাদেশে ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

আপডেট : ২১ জুলাই ২০২২, ১৮:৩১

গত ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৯ জনে।

বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ জন ঢাকায় এবং ১৭ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশে ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকায় ২০৩ জন এবং ৫১ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৯৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১০ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

ইত্তেফাক/এনএ/

ইত্তেফাক/এনএ/এমএএম