চুম্বনের ভিডিও ভাইরাল, আটক ৮ 

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৬:০৩

দুই কলেজ শিক্ষার্থীর চুম্বনের ভিডিও ভাইরাল হয়েছে। এতে ৮ জন শিক্ষার্থী বিপাকে পড়েছে। এই ঘটনা ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। সেন্ট অ্যালোসিয়াস কলেজের ওই আট শিক্ষার্থীকে ইতোমধ্যে কারাগারে নেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীকে কিশোর আদালতে হাজির করা হয়। 

দেশটির পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিও ৬ মাস আগে ধারন করা হয় তবে সম্প্রতি ইন্টারনেটে প্রকাশ করা হয়। চুম্বনের ভিডিওর এক মেয়ে পুলিশের কাছে  যৌন নিপীড়নের অভিযোগ করে, ছেলেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ভিডিওতে দেখা যাওয়া দুই মেয়ের মধ্যে তিনি একজন। ম্যাঙ্গালুরুতে লাইট হাউজ হিল রোডের কাছে এক অ্যাপার্টমেন্টে এই ভিডিও ধারন করা হয়। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, অ্যাপার্টমেন্টের ছেলেদের তিনি চিনেন এবং এর মধ্যে একজনের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। অন্য ছেলেরা ভিডিও ধারণ করে তাকে ব্লাকমেইল করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত কিশোরদের মধ্যে ১৭ বছর বয়সী ছেলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা অ্যাপার্টমেন্টে সবাই দেখা করে। চুম্বনের দৃশ্য 'ট্রুথ অর ডেয়ার' গেমের অংশ ছিল। ভিডিওতে দেখা যায়, কলেজের ইউনিফর্ম পরা এক ছেলে এবং মেয়ে চুম্বন করছে এবং অন্যরা এসময় উল্লাস করছে। 

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাদের তদন্তে দেখা গেছে চুম্বনের ভিডিও দিয়ে আট ছেলে ওই দুই মেয়েকে বেশ কয়েকবার যৌন নিপীড়ন চালিয়েছে।  

 

ইত্তেফাক/এসআর