২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমলো

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৬:৪৬

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে।  শুক্রবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন গত বৃহস্পতিবার দেশে ৬ জনের মৃত্যু ও ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮৯৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৫৮ জন।

২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৩৬ শতাংশ। একদিনে এক হাজার ৭৬৫ জনসহ মোট ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন সুস্থ হয়েছেন।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার টেষ্টের ছবি।  আব্দুল গনি।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/ইউবি