বিপ্লব সাহার কণ্ঠে রবীন্দ্র সংগীত

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৮:২৭

ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা মাঝেমধ্যে গান করেন। সেই ধারাবাহিকতায় নতুন করে আরও একটি গান গাইলেন তিনি। তার সঙ্গে ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা।

এর আগেও দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পীর সঙ্গে গান গেয়েছেন বিপ্লব সাহা। তানপুরা স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। এতে নতুন করে সংগীতায়োজন করেছেন মনি জামান।

বিপ্লব সাহা জানান, এটি মৌলিক কোনো গান নয়। বিখ্যাত একটি রবীন্দ্রসংগীত নতুন সংগীতায়োজনে আনছেন তিনি। 

বিপ্লব সাহা বলেন, ‘রবীন্দ্রনাথের গান আমাদের নিত্যদিনের পাথেয়। সকল কাল ও সময়ে তার গানগুলো আমাদের সঙ্গ দেয়। এখন বর্ষা চলছে। যদিও বর্ষার বারিধারা সেই অর্থে খুব একটা ঝরছে না। তবু আকাশ খানিকটা মেঘলা হলেই মনে দোলা দেয় ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ গানটি।

সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব দাদার সঙ্গে আরও একটি নতুন গান করলাম। সেটা আবার প্রিয় রবীন্দ্রসংগীত। খুব ভালো লাগছে। শ্রোতাদের মনে এই বরষায় আমাদের গানটি দোলা দিলেই আমরা সার্থক হবো।’ তাদের গানটি শিগগিরই প্রকাশ পাবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম