পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৮:৫৫

জয়পুরহাটের পাঁচবিবি-জয়পুরহাট সড়কে ট্রাক ও চার্জার ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ ২ জনের নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের বটতলী এলাকার এ ঘটনা ঘটে। নিহত হলেন- ভ্যানযাত্রী পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মৃত ছিমির উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন (৭০) ও শিমুলতলী গ্রামের শ্রী ওপেন হাওলাদারের ছেলে ভ্যানচালক শ্রী জিতেন হাওলাদার (৬০)। 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটের দিকে ট্রাকটি যাওয়ার সময় অপরদিক থেকে আসা চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান। ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

ইত্তেফাক/এমএএম