শ্রীলঙ্কার বিষয়ে হার্ড লাইনে ইইউ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৮:০০

শ্রীলঙ্কার ব্যাপারে হার্ড লাইনে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার সমুন্নত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

এক বিবৃতি প্রকাশের মাধ্যমে এ কথা জানিয়েছে ইইউ। একইসঙ্গে শ্রীলঙ্কার নতুন সরকারকে তাদের জিএসপি সুবিধার প্রতিশ্রুতিগুলো পূরণে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, ইইউ আশা করে, শ্রীলঙ্কা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার নাগরিকদের মতামত স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকার রক্ষা করবে। বিগত দিনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে শক্তি প্রদর্শন করা হয়েছে তা অযৌক্তিক। আমরা তার নিন্দা জানাই।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় সহিংসতার প্রতিবেদনের আলোকে শান্তিপূর্ণ সমাবেশ ও স্বাধীনতার অধিকারের গুরুত্বের ওপরও জোর দিয়েছে ইইউ।

ইত্তেফাক/টিআর