শরিফুল রাজের ‘পরাণ’ দেখে কাঁদলেন পরীমণি 

আপডেট : ২৩ জুলাই ২০২২, ২০:৫৫

ঈদে মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত 'পরাণ' সিনেমা। পরীমণি আগেই জানিয়েছিলেন রাজের সাথে সিনেমাটি হলে গিয়ে দেখবেন তিনি। 

সে অনুযায়ী আজ শনিবার রাজ-পরী একসঙ্গে মিরপুরের সনি স্কয়ারে বিকেল ৪টার শো দেখেন। সিনেমা দেখা শেষে খুশিতে রাজকে জড়িয়ে ধরেন পরীমণি। এরপর  কেঁদে ফেলেন তিনি।

সিনেমা দেখা শেষে খুশিতে রাজকে জড়িয়ে ধরেন পরীমণি।

পরীমণি বলেন, 'রাজ অভিনীত 'পরাণ' সিনেমার প্রশংসা শুনছি সবার মুখে। সিনেমা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আমারতো খুশিতে কান্না চলে এসেছে। ওরা সবাই ভালো অভিনয় করেছেন।' 

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আরিফিন শুভ, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরি, দিঘী, রোজি সিদ্দিকীসহ অনেকে। 

স্ত্রী পরীমণিকে নিয়ে মিরপুরের সনি স্কয়ারে শরীফুল রাজ।

প্রসঙ্গত, শুরুতে ১১ টি হলে মুক্তি পেলেও গতকাল শুক্রবার থেকে সিনেমাটির হল সংখ্যা বেড়ে ৫৫ হয়।

ইত্তেফাক/বিএএফ