ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ১

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১০:২৭

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। রেনটন পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

রেনটন পুলিশ জানায়, ৯১১ নম্বরে ফোনকল পায় তারা যে রেনটনে বন্দুক হামলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি কি কারণে এ হামলা করা হয়েছে।

রেনটন শহরে এক লাখ ৬ হাজার মানুষের বাস করে। এটি সিয়াটলের ১২ মাইল দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

গত মাসেও ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

ইত্তেফাক/টিআর