টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘ‌র্ষে ২ চালকের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১০:৫০
টাঙ্গাই‌লের কালিহাতীতে যাত্রীবা‌হী বাস ও ট্রা‌কের সংঘ‌র্ষে দুই চালক নিহত হ‌য়েছেন। রবিবার (২৪ জুলাই) ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার সল্লা এলাকায় এই ঘটনা ঘ‌টে। এতে কমপক্ষে ১০জন  আহত হয়েছেন। নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি।
 
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার এসআই  জ্বিলকদ হো‌সেন বলেন, ‘উত্তরবঙ্গ থেকে হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক ঘটনাস্থলে পৌঁছালে বাসের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে।
 
এ‌তে হা‌নিফ বা‌সের চালক ও ট্রাক চালক ঘটনাস্থ‌লে মারা যায়। এছাড়া দুর্ঘটনায় আ‌রো ১০ জ‌ন গুরুত্বর আহত হ‌য়ে‌ছে। তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ‌দি‌কে দুর্ঘটনার পর মহাসড়‌কের দুইপ‌া‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। 
ইত্তেফাক/এসজেড