কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম (৫০) ও স্কুলশিক্ষক বান্দা ফাত্তাহ মোহনকে (৫৫) গুলি করে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- তারিক, কামাল রেজা নিপু, সিরাজুল ইসলাম মাসুদ, রায়হান আলী ও সিদ্দিক। আসামিরা কুষ্টিয়া জেলার বাসিন্দা। এই মামলার অপর ১০ আসামিকে খালাস দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আসামিরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম (৫০) ও স্কুলশিক্ষক বান্দা ফাত্তাহ মোহনকে (৫৫) গুলি চালিয়ে করে হত্যা। এ ঘটনায় ২০০৯ সালের ১৮ আগস্ট ভেড়ামারা থানার পরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০১১ সালের ২২ জুলাই তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য- প্রমাণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তি-তর্ক উপস্থাপন শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সিদ্দিক পলাতক ছিলেন।

চুরির অপবাদে শিশুর মাথা ন্যাড়া, সারারাত নির্যাতন